বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে মালামাল বিক্রি শুরু করছে। মহামারী করোনা প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় এসব পণ্য হাতের কাছে পাওয়ায় সাধারণ মানুষ নিচ্ছে স্বস্থির নিঃশ্বাস। মঙ্গলবার শহরের দুইটি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করা হয়। পণ্য নিতে মানুষ দীর্ঘ লাইন ধরে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। পুলিশও তাদের সামাল দিতে পারছেনা। জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন জানান, জেলায় মোট ১২ জন ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার শহরের শায়েস্তানগর ও আরডি হল রোডে দু’টি পয়েন্টে পণ্য বিক্রি করা হয়। পুলিশ দেয়া হয়েছে। তবুও বিষয়টি খবর নিয়ে দেখা হবে।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর নিয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে ব্যব¯’া নেয়া হবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের আরডি হল রোডে টিসিবি পণ্য কিনতে পানির ট্যাংক পয়েন্ট থেকে কালিবাড়ি পর্যন্ত কয়েকশ’ মানুষ লাইনে দঁাঁড়ান। এতে নারী ও পুরুষ কারওই উপ¯ি’তি কমতি ছিলনা। নারী ও পুরুষ পৃথক লাইনে দাঁড়ালেও একে অপরের গাঁ ঘেষে দাঁড়ান। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com