মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সৌদি আরব থেকে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে নবীঞ্জে দালাল লালনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এক গৃহবধু দালালের কপ্পড়ে পড়ে সৌদি আরব পাড়ি দিয়ে পড়েছেন বিপাকে। সৌদি গৃহকর্তাদের নির্যাতনের শিকার হয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী কাজী তোফাজ্জুল। স্ত্রীকে ফিরিয়ে আনতে দালাল লালন মিয়ার উপর নবীগঞ্জ থানায় মামলা করেছেন গৃহবধুর স্বামী কাজী তোফাজ্জুল।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের কাজী আবু তাহের এর ছেলে কাজী তোফাজ্জুল বানিয়াচং থানার বক্তারপুর গ্রামে বিয়ে করেন। তার একটি কন্যা সন্তানও রয়েছে। শশুড় বাড়ির লোকজনের সুবাধে পরিচয় হয় নবীগঞ্জ সদর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আদম ব্যবসায়ী লালন মিয়ার সাথে। সেই সুত্রধরে দালাল লালন মিয়া কাজী তোফাজ্জুল ও তার স্ত্রী পারুল বেগমকে সৌদি আরবে ভাল ভিসায় দেয়ার জন্য প্রলোভন দেয়। তার প্রলোভনে সরল বিশ^াসে কাজী তোফাজ্জুল সম্মতি দেয় তার স্ত্রীকে সৌদি আরব দেয়ার। প্রায় ৫ মাস পুর্বে সৌদি আরব পাড়ি জমায় কাজী তোফাজ্জুলের স্ত্রী পারুল বেগম। কিন্তু সেখানে পৌছেই দেখা যায় দালাল লালন মিয়ার কথাবার্তার বিপরীত। যেখানে কাজ দেয়ার কথা ছিল সেখানে কাজ না দিয়ে অন্য একটি বাসায় কাজ দেয়া হয়। ওই বাসার গৃহকর্তার নির্যাতনের শিকার হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন গৃহকর্মী পারুল বেগম। দেয়া হয়নি তার কাজের মজুরী। ঘটনাটি তার স্বামীকে জানালে কাজী তোফাজ্জুল দালাল লালন মিয়ার শরনাপন্ন হন। লালন মিয়াকে তার স্ত্রী পারুল বেগমকে দেশে ফেরৎ আনার জন্য অনুরোধ করেন। কিন্তু দালাল লালন তা কর্ণপাত না করায় অবশেষে স্ত্রীকে ফিরিয়ে আনতে উক্ত দালালের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আদম ব্যবসায়ী লালন মিয়ার মোবাইলের একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com