মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে বরখাস্তকৃত ভূমি কর্মকর্তা’র বিরুদ্ধে গঠিত অভিযোগের বিবরণী প্রেরনের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আবিদ আলীর বিরুদ্ধে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে ওই কর্মকর্তা সন্তোষজনক জবাব না দেয়ায় তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী গঠনক্রম প্রেরনের জন্য গত ২২ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ জেলা রিভিনিউ ডেপুটি কালেক্টর প্রতীক মন্ডল। এছাড়াও উক্ত ভূমি কর্মকর্তা আবিদ আলীর বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগের পাহাড় জমে আছে। ইতিমধ্যে আরও ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। আরও একাধিক অভিযোগ তদন্তাধিন রয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবিদ আলী যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ কেলেংকারীর অভিযোগ উঠে। এর আগে তার পুর্বের কর্মস্থল চুনারুঘাটে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে নবীগঞ্জে যোগদানের পর ৫০ লাখ টাকা উৎকোচ চাওয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় বিগত ৬ মে ওই উপ-সহকারী কর্মকর্তার বরখাস্তের আদেশ সংশ্লিষ্ট দফতরে পৌঁছায়। এ ব্যাপারে উক্ত ভূমি কর্মকর্তা আবিদ আলী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর কারন দর্শানোর জবাব প্রেরন করেন। উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতীক মন্ডল ভূমি কর্মকর্তা আবিদ আলীর বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী গঠনক্রম প্রেরনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে একটি টাওয়ার নির্মাণ করতে মালিকপক্ষ ২/৩ হাতের মতো সরকারী জমি ব্যবহার হয়েছে। এ জমিটি আপাতত কোনো কাজে না আসায় প্রাথমিকভাবে ভবনটি না ভাঙ্গার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আবিদ আলী ভবন মালিককে ভাবনটি রক্ষা করার কথা বলে ৫০ লাখ টাকা দাবি করেন। এ সময় বিপণিবিতানের মালিক পক্ষ মো. আবিদ আলীর সব কথাবার্তা মুঠোফোনে রেকর্ড করেন। এ বিষয়ে মালিকপক্ষ অভিযোগ দিলে তদন্তে তা প্রমানিত হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক বিগত ২২ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com