বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু দেউন্দি চা বাগানে ধর্মঘট

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দেউন্দি চা বাগানের গেলানী ফাড়ি বাগানে চা শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।
জানা যায়, গেলানী ফাড়ি বাগানের খাসঁবন এলাকার বলাই মুন্ডার স্ত্রী শুকুর মনি মুন্ডা (৩০) গত ২৯ এপ্রিল সন্ধ্যায় বুকের ব্যাথা নিয়ে বাগান হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ওই হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মারা যায়। পরে চা শ্রমিকরা আন্দোলন করলে শ্রমিকদের ওপর উল্টো মামলা করে বাগান কর্তৃপক্ষ। এতে ফুঁেস উঠে চা শ্রমিকরা। চা শ্রমিকরা গত সোমবার সকাল থেকে কাজে যোগদান না করে ধর্মঘট শুরু করে। ধর্মঘট চলাকালে উত্তেজিত চা শ্রমিকরা দেউন্দি চা বাগানের সহকারী ম্যানেজার দেবাশিষ রায়ের বাংলো ঘেরাও করে। পরে শ্রমিক নেতা মনি শংকর র্কমকার, স্থানীয় মেম্বার কৃপাময় তন্তবায়, নিপেন পাল, বিজলা কানু সহ চা শ্রমিক নেতৃবৃন্দ ও বাগান কর্তৃপক্ষের বৈঠকে ঘটনার সাথে জড়িতদের বিচারের আশ্বাস দিলে চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com