বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলের পৃথক স্থান থেকে টুকরো করা মানুষের হাত পা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উজেলার মীর্জাপুরে পৃথক পৃথক স্থানে পাওয়া গেছে এক নারীর হাত ও পায়ের বিভিন্ন অংশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জায়গাটি ঘিরে রেখেছে। শ্রীমঙ্গল মীর্জাপুর ফাঁড়ি ইনচার্জ এসআই কাশি চন্দ্র শর্মা জানান, সোমবার সকালে মীর্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিন পাচাউন গ্রামে এক কৃষকের মুখি ক্ষেতে মানুষের একটি পা পাওয়া গেছে। তিনি জানান, পা টি পঁচে দূর্গন্ধ বের হচ্ছে। পায়ের কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। এর পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরা গুলো ছিলো। ধারণা করা হচ্ছে শিয়াল বা কুকুর এটি টেনে বের করেছে। ক্ষেতের মধ্যে ওই বস্তা টেনে নেয়ার দাগ রয়েছে। পরে ওই নারীর কাটা দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় আধ কিলোমিটার দূরে একই গ্রামের দূর্গেশ দত্তের বাঁশঝাঁরে একটি হাত ও গৌরা দত্তের বাঁশঝাঁরে আরো একটি হাত পাওয়া যায়। তিনি জানান, চারদিক ঘুরে দেখছেন এর অন্য অংশ কোথাও পাওয়া যায় কিনা। এদিকে পা ও হাত দেখে অনেকে ধারণা করছেন এটি কোন নারীর হাত পা হতে পারে।
এদিকে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলর সিনিয়র এএসপি শহীদুল হক, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ও পিবিআই এই একটি টিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com