বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা সাবরেজিস্টার অফিসে জায়গা বিক্রি করে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাবরেজিস্টার অফিসে জায়গা বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রহমত আলী (৩০) নামের এক ব্যক্তির সর্বস্ব হারিয়েছে। এ ঘটনাটি নিয়ে সাবরেজিস্টার অফিসসহ ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইউছুফ আলীর পুত্র। জানা যায়, গতকাল সোমবার দুপুরে রহমত আলী ওই অফিসে এসে জমি রেজিস্ট্রি করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে অফিসের প্রধান ফটকে আসে। এ সময় একটি চক্র তাকে জুস খেতে দেয়। এক পর্যায়ে এসে অজ্ঞান হয়ে পড়লে তার সাথে থাকা জমি বিক্রি নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। অনেক ডিড রাইডাররা অভিযোগ করেন অফিসের আশেপাশে ও ভিতরে একটি চক্র রয়েছে। সহজ সরল মানুষ জায়গা বিক্রি করে অফিস থেকে বের হলে কিংবা অফিসের ভেতরেই কৌশলে টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ রকম আরও কয়েকটি ঘটনা ঘটেছে। তবে ওই চক্রের কোন সদস্যকে ধরা যায় নি। যদি এভাবে চলতে থাকে তাহলে মারাত্মক ধরণের দুর্ঘটনা ঘটবে। বিকাল ৪টায় রহমত আলীকে অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টায় এ রিপোর্ট লিখাকালে তার জ্ঞান ফিরে আসেনি। তবে চিকিৎসক জানিয়েছে জুসের সাথে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com