বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২য় পর্যায়ে গৃহহীন দের ঘর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ২য় পর্যায়ে উদ্বোধন করা হবে আগামী ২০ জুন সকাল ১০টায়। ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সারা দেশে জমি ও গৃহদান কার্যক্রমের উদ্বোধন করবেন। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের লক্ষ্যে ১ম পর্যায়ে হবিগঞ্জে ৭৮৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়। ওই কার্যক্রমের উদ্বোধন করা হয় গত ২৩ জানুয়ারী।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ২য় পর্যায়ে হবিগঞ্জে ৩৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ২য় পর্যায়ে জমি ও গৃহ দান কার্যক্রমের উদ্বোধন করবেন।
গতকাল ১৭ জুন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন্নাহার শামীম, স্থানীয় সরকার বিবাগের উপ-পরিচালক তওহিদ আহমদ সজল, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ সহ জেলার কমর্রত সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com