বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দক্ষিণ যাত্রাপাশায় নিরীহ পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে নিরীহ পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ সংঘর্ষের আশংকা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয়পক্ষকে পরিস্থিতির অবনতি না করার নির্দেশ দিয়েছে। জানা যায়, ওই গ্রামের আবুল কালামের বাড়ির পার্শ্ববর্তী জায়গার উপর দীর্ঘদিন ধরে কুনজর পড়ে তারই ভাই আবুল মতিন ও তার ছেলে কামরুল মিয়ার। প্রায় সময়ই তারা ওই জায়গাটি তাদের কাছে বিক্রি করে দেয়ার জন্য আবুল কালামকে চাপ দেয়। কিন্তু তিনি জায়গা বিক্রি না করায় গতকাল সকালে তাদের দলবল নিয়ে আবুল কালামের জায়গা জোরপূর্বক দখল করে বেড়া নির্মাণ করে। নিরূপায় হয়ে তারা ৯৯৯ ফোন দিলে বানিয়াচং সার্কেলের নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ নিয়ে গ্রামে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আবুল কালাম বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com