মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অরবিন্দ স্যারের মৃত্যুতে আলহাজ্ব জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষাবিদ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরবিন্দ স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন- অরবিন্দ স্যার ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। সমাজের অসংখ্য মানুষের মধ্যে তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি ছিলেন আমার সরাসরি শিক্ষক, আমার একজন অভিভাবক। তিনি সব সময় আমাকে ভাল পরামর্শ দিতেন। হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালনকালিন সময়ে যে সকল ভালো কাজ আমি করেছি তার অন্যতম পরামর্শক ছিলেন অরিবন্দূ স্যার। স্যারের পরামর্শ, উৎসাহ ও অনুপ্রেরণায় আমি মানুষের হৃদয় জয় করেছি। আমি আজীবন স্যারের কাছে ঋণী হয়ে থাকবো। অরবিন্দ স্যারের মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন শিক্ষাবিদকে হারালো। স্যারের শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com