বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বালু ভর্তি ট্রাক্টর চাপায় পিষ্ঠ হয়ে সিএনজি চালক নিহত, আহত-৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৬১৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো যাত্রী। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দরগা গেইট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, দুপুর দুইটার দিকে বালু ভর্তি একটি ট্রাক্টর মাধবপুর যওয়ার পথে উল্লেখিত স্থানে সড়ক পারাপারের সময় একটি যাত্রী ভর্তি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় সিএনজি চালক বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনু মিয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত ও ৫ যাত্রী গুরতর আহত হয়। আহতরা হলেন-তাহেরা খাতুন (৩৫), হাজেরা খাতুন (৩০), আজগর মিয়া (৩৭), আওয়াল মিয়া (৪৫) ও ভিংরাজ মিয়া (৪৫)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে এবং ঘাতক ট্রাক্টরটি আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com