বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালিয়ারভাঙ্গা মাঠে সোনার নৌকা সোনার বৈঠা ফুটবল টুর্নামেন্ট ॥ ১ম সেমিফাইনালে নবীগঞ্জ একাদশকে পরাজিত করে সমরগাঁও ফাইনালে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জের সমরগাঁও ইউনাইটেড ক্লাব বনাম নবীগঞ্জ একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নবীগঞ্জ একাদশকে ৩-১ গোলে পরাজিত করে সমরগাঁও ইউনাইটেড ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আজ কালিয়াভাঙ্গা ও নবীগঞ্জের সাবাজপুর ফুটবল টিমের মধ্যে ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যে দল বিজয়ী হবে সে দলই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। শুক্রবারে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। গতকালের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আছাব আলী। খেলাটি বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার দর্শক উপভোগ করেন। খেলায় আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়াসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফুটবল খেলা গ্রামাঞ্চলের মানুষের জন্য খুবই উপভোগ্য এবং আনন্দ প্রিয় খেলা হিসাবে পরিচিত। প্রতি বছরই কালিয়ারভাঙ্গা মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও কালিয়ারভাঙ্গা, দেবপাড়া ও পাথারিয়া গ্রামবাসীর উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। পুরষ্কার রয়েছে সোনার নৌকা সোনার বৈঠা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com