বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৭১৩ জনকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৩২ জনকে লাল ক্যাপসুল দেয়া হবে। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পযর্ন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লাহ শিকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাপসুল খাওয়ানো হবে। কিন্তু স্বেচ্ছাসেবী বেশি হওয়ায় তাদের সবাইকে করোনা পরীক্ষা করা সম্ভব নয়। তবে যাদের কোন লক্ষণ দেখা দেবে তারা দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুলের কার্যকরিতা মূলত ৬ মাস থাকে। তাই বছরে দুইবার খাওয়ানো হয়। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com