বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে এডিশনাল এসপি পারভেজ চৌধুরীকে বিজয় কম্পিউটারের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। গতকাল সোমবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অফিস কে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব পারভেজ আলম চৌধুরী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, বিজয় কম্পিউটার ট্রেনিং ইন্স্টিটিউটের চেয়ারম্যান সাংবাদিক নূরুল ইসলাম মনি, ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, হিলালপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী নোমান হোসেন তালুকদার, প্রভাষক ইয়াকুত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানসুরুল ইসলাম ওহি প্রমুখ। উল্লেখ্য, গত (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভেজ আলম চৌধুরীকে সিনিয়র সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও ১০৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। পারভেজ আলম চৌধুরী বাহুবল সার্কেলে দীর্ঘ ৩ বছর ৩ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে সোমবার (৩১ মে) কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থল সুনামগঞ্জ জেলায় যোগদান করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com