মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

করোনায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩০ মে) জেলা প্রশাসকের সভাকক্ষে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” পরিচালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ধরনের দুর্যোগে সার্বক্ষণিক মানুষের পাশে আছেন। করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি আরও বলেন- করোনা প্রতিরোধে নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক মাসুদ আলী চৌধুরী ফরহাদ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com