বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ নিহত ১

  • আপডেট টাইম সোমবার, ২৪ মে, ২০২১
  • ৭৫৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ফুটবল খেলায় মারধরের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৩ মে) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩০) ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়-গত শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের ফুটবল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে ও নিহত দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সাথে একই গ্রামের আকল মিয়ার ছেলে নবেল মিয়ার হাতাহাতি ও এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত দুদিন ধরে এলাকায় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। রবিবার রাতে ১০ টার দিকে কালা বহরপুর গ্রামের সারং বাজারে ইসলাম উদ্দিনের বড় ভাই নিহত দেলোয়ার ও নবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমান ও তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দেলোয়ার মিয়া ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার মিয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় কালাম মিয়া (৫০),আব্দুল হামিদ (৩৯),আব্দুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আব্দুল মমিন (৩১), সুমন মিয়া (২২) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com