বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে খুনের ঘটনায় মামলা ঘাতককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামে বৌ-ভাত অনুষ্ঠানে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় আটক আব্দুল কাদির উজ্জলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতের বড় ভাই সুমন মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বড়ইকান্দি গ্রামের সজিব কিছুদিন আগে ভাটি শৈলজুরা গ্রামে এক আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান সজিব মিয়া। এ সময় ওই গ্রামের মানিক মিয়ার মেয়েকে তার পছন্দ হয়। এক পর্যায়ে পরিবারের মাধ্যমে মানিক মিয়ার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। বিয়েতে মানিক মিয়া ও তার পরিবারের লোকজন রাজি হলেও রাজি হননি তার বড় মেয়ের জামাই উজ্জ্বল।
গত মঙ্গলবার বিকেলে সজিব আবারও শৈলজুরা গ্রামে বৌ-ভাতে বেড়াতে যান। এ সময় উজ্জ্বল মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জ্বল মিয়া ছুরি দিয়ে সজিব মিয়ার পেটে ও বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে তড়িগড়ি করে পুলিশকে না জানিয়ে লাশ বাড়ি নিয়ে যাওয়া হয় এবং সেখানে গোপনে দাফনের চেষ্টা করা হয়। বিষয়টি এক সাংবাদিক সদর থানাকে অবগত করলে ওসির নির্দেশে ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ও এসআই উৎসব কর্মকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। সেই সাথে নিহত সজিবের পরিবারকে খবর দেয়া হয়। এ সময় উজ্জলকে আটক করলে ঘটনার কথা স্বীকার করে। উজ্জ্বল লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উৎসব কর্মকার বলেন, আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং উজ্জলকে একমাত্র আসামি করে নিহত সজিবের ভাই মামলা করেছেন। ঘাতক উজ্জল প্রাথমিকভাবে হত্যার সাথে নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com