বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট সীমান্তে গুলিবৃদ্ধ করে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকায় ঘরে ঢুকে গুলি করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। ঘটনাটি ঘটছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম আঃ কদ্দুছ (৩৫)। আহত কদ্দুছকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নায়েক হানিফের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান কদ্দুছের খোঁজে তার বাড়ীতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করেন। এ সময় কদ্দুছের স্ত্রী বাশের দরজা খুলে দিলে বিজিবি জোয়ানরা ঘরে প্রবেশ করে ঘুমন্ত কদ্দুছকে আটক করতে চেষ্টা চালায়। এ সময় বাড়ীর অন্যান্য সদস্যরা বাধা দিলে বিজিবি প্রথমে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। ওই গুলি টিনের চাল বেধ করে চলে গেলে বাড়ীর সদস্যরা আতংকে শোর-চিৎকার করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন দৌড়ে কদ্দুছের বাড়ীর দিকে আসতে থাকলে বিজিবি আরো ২ রাউন্ড গুলি ছুড়ে। একটি গুলি কদ্দুছের পায়ে লাগে। অপর গুলিটি বিদ্ধ হয় সদ্য নির্মিতব্য ঘরের দেয়ালে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত কদ্দুছকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বাল্লা বিজিবি সুবেদার সামুসুজ্জাহির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কদ্দুছ সীমান্তের দাগী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার দিন ঘর থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com