মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে বিশ^ মা দিবস উপলক্ষে দু:স্থ মা’দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৪১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে দু:স্থ মা’দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা তাদের হাতে ঈদ সামগ্রীগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। সংক্ষিত এক বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, বর্তমান সরকার অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে, ইতিমধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষ যাদের ঘরবাড়ী এবং জায়গা নেই, তাদের জন্য ঘর তৈরী করে দেয়া হচ্ছে। সরকারের প্রতিনিধি হিসেবে আমরা একাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। অসহায় হতদরিদ্র মানুষ এখন আর অসহায় নয়, সরকার তাদের পাশে আছে। দু:স্থ অসহায় মানুষজনকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। মহিলা অধিদপ্তরের মাধ্যমে হাজার হাজার দু:স্থ মহিলাকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, বিশ^ মা দিবস উপলক্ষে ১২ জন অসহায় হতদরিদ্র মা’দেরকে ঈদ করার জন্য তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com