বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর ইউনিয়নের চানপুরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের ১৫ দিন পর অবশেষে লস্করপুর ইউনিয়নের চানপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী শুভ আহমেদ (১৮) কেও আটক করা হয়েছে। সে ওই গ্রামের মুদ্দত আলীর পুত্র। এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর থানার এসআই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে চানপুর গ্রামে অপহরণকারীর বাড়ি অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন। ওসি মাসুক আলী জানান, ছাত্রীর মা শেফা আক্তার নিখোঁজ জিডিতে উল্লেখ করেন গত ১৫ এপ্রিল তার কন্যা ৭ম শ্রেণির ছাত্রী (১৪) স্কুল থেকে আসার পথে কে বা কারা তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও কললিষ্টের সূত্র ধরে নিশ্চিত হয় ওই ছাত্রী মুদ্দত আলীর বাড়িতেই আছে। পরে পুলিশ উদ্ধার করে এবং শুভকে গ্রেফতার করে। তিনি আরও জানান, আজ ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com