বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে করোনায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু ॥ পরিবারে আরো ৩জন আক্রান্ত

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম নিরঞ্জন বনিক (৭৭)। তিনি শহরের সুরভী পাড়া আবাসিক এলাকার বাসিন্দা।
গতকাল শনিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী “বনিক জুয়েলার্স” এর সত্ত্বাধিকারী ছিলেন।
পরিবার সুত্রে জানা যায়, ব্যবসায়ী নিরঞ্জন বনিকসহ একই পরিবারের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বৌ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। এবং বর্তমানে তিনজনই সুস্থ আছেন।
তাঁর ছেলে শংকর বনিক জানান, কিছুদিন আগে তার পিতার কোভিড টেস্ট করালে করোনা পজেটিভ আসে। তখন অবস্থার অবনতি হলে সাথে সাথে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কিছুদিন আগে নিরঞ্জন বনিক এর করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। গতকাল বিকালে তিনি মৃত্যুবরণ করেন। এবং তাঁর পরিবারের আরে তিনজন করোনায় আক্রান্ত। তাদেরকে বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিয়মিত তাদের খোঁজ নেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যবিধি মেনে থাকার কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com