বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর পৌর কাউন্সিলর বাবুল হোসেনের পিতা’র ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার কাউন্সিলর ও বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেনের পিতা আহাম্মদ আলী (৬২) আর নেই। রবিবার দুপুর ১টায় পশ্চিম মাধবপুর নিজবাড়ীতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে ও নাতিনাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব মাধবপুর দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পশ্চিম মাধবপুর কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com