শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে স্ত্রী মামলায় সতীনসহ স্বামী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে স্ত্রীর মামলায় হাফেজ স্বামী ও ভূয়া স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। আটককৃতরা হচ্ছ, উপজেলার কুতুবের চক গ্রামের আব্দুর রশিদের পুত্র হাফেজ কাওসার মিয়া (৩৫) ও তার ভূয়া স্ত্রী আসমা আক্তার (৩০)। গত শনিবার শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
জানা যায়, কাওসার তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে আসমা নামের এক যুবতীকে নিয়ে দাউদনগর এলাকায় সাইকুল ওরফে ফয়সল মিয়ার বাসা ভাড়া নিয়ে কয়েকদিন ধরে বসবাস করে আসছে। বিষয়টি জানতে পারে তার প্রথম স্ত্রী হোসনা আক্তার। গত শুক্রবার রাতে সে ওই বাসায় হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজনকে নিয়ে তাদের আটক করে। এ সময় হাফেজ কাওসার তার ২য় স্ত্রীর বিষয়ে কোনো প্রমাণ দেখাতে না পারলে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া হয়। পুলিশ তাদের নিয়ে যায়। এ ঘটনায় হোসনা বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com