বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

আজিজল ইসলাম সজিব ॥ ১১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার উত্তরসুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তিটি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হচ্ছেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সানু মিয়া (৫৫) ও একই উপজেলার হরিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪৩)। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) এবং ২৫(ঘ) ধারায় বাহুবল থানায় মামলা দায়ের করেছে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবলের উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়ি থকে ১১ কেজি ওজনের ওই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। যার মূল্য প্রায় কোটি টাকা হবে। গ্রেফতারকৃতদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com