শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৮৬ বছর পর হায়া সোফিয়ায় রমজানের আমেজ

  • আপডেট টাইম শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

এক্সেপ্রেস ডেস্ক ॥ প্রায় ৮ দশক পর প্রথম বারের মতো তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত হলো প্রথম তারাবির নামাজ। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ তথ্য জানায় সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
বিশ্ব স্থাপত্যের অনন্য নিদর্শন আয়া সোফিয়াকে ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর রাখার সিদ্ধান্ত বাতিল করে তুরস্কের সর্বোচ্চ আদালত। ২০২০ তুরস্কের ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ বলে ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর ঐ বছরের ২৪ জুলাই শুক্রবার থেকে সেখানে নিয়মিত নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।
১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের অর্থোডক্স গির্জা। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়ের পরে এটি মসজিদে রূপান্তর করা হয়। ১৯৩৪ সালে আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়। ইউনেসকোর হেরিটেজ সাইটে এর নাম রয়েছে। তুরস্কের ইসলামপন্থীরা এই জাদুঘরকে মসজিদে রূপান্তরে অনেক দিন ধরে আহ্বান জানিয়েছেন। তবে ধর্মনিরপেক্ষরা এর বিরোধিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com