বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃটেনের কার্ডিফ শাহ্জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে ওয়াজ মাহফিল ও সেমিনার অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১১ জুন, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

শেখ এম এ সালাম, কার্ডিফ থেকে ॥ বৃটেনের কার্ডিফের বাংলাদেশী কমিউনিটি কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে অতি সম্প্রতি এক ওয়াজ মাহফিল ও ইসলামিক সেমিনারের আয়োজন করা হয়।
শাহজালাল মসজিদের খতিব মাওলানা হাফিজ মোঃ বদরুল হক এর সভাপতিত্বে এবং শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারী মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ ও সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন আহলে সন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সৈয়দ বাহাদুর শাহ আল আবেদী ও বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশরাফ হোসেন হেলালী।
ওয়াজ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, ট্রেজারার হারুনুর রহমান, শেখ মোঃ আনোয়ার, ময়না মিয়া, দিলওয়ার চৌধুরী, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ রিপন ও মতিউর রহমান প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী শাহ মোঃ তসলিম। মিলাদ মাহফিল, শিরনী বিতরন ও দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সুখ শান্তি ও বাংলাদেশের উন্নয়নের এবং জনগনের সফলতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com