মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে প্রতারণা মামলায় গ্রেফতারকৃত ইউপি মেম্বারের আবারও জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতারণা মামলায় গ্রেফতারকৃত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা প্রতারক শাহিন এর জামিন আবারও না-মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আমল আদালত ৫ এর সুলতান উদ্দিন প্রধান ম্যাজিস্টেট আদালতে জামিন চাইলে আদালত আবারও জামিন না মঞ্জুর করেছে। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি মেম্বার উস্তার মিয়ার ভাই প্রতারক মোশাহিদ মিয়া দীর্ঘ দিন ধরে পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী ব্যাবসায়ী রুমন মিয়ার নিকট হতে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ লাখ নেয়। কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে নানা অজুহাতে টাল বাহানা করতে থাকে। ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছে না টাকাও ফেরত দিচ্ছেনা। এক পর্যায়ে উল্টো ব্যবসায়ী রুমন তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এনিয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও আউশকান্দি বাজার এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বিচারের মাধ্যমে টাকা ফেরত কথা রায় হলেও আসামী পক্ষ কর্ণপাত না করেনি। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী রুমান মিয়া আইনের আশ্রয় নেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬ মার্চ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com