বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কালবৈশাখী ঝড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাতে সোয়া ঘন্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও। জেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। সোয়া ঘন্টার ঝড়ে শহতলীর ছোট বহুলা ও এর আশপাশের এলাকায় শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেঘরিয়া ও শিয়ালদাড়িয়া গ্রামেও বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে গেছে বিপুল পরিমান গাছপালা ও বৈদ্যুতিক খুটি। হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউজ সড়ক, শায়েস্তানগর সড়কে বেশ কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। ঝড় শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে জেলা শহরসহ আশপাশের এলাকাগুলো। ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আলতাফ হোসেন ছুটিতে আছেন বলে জানান। এ অফিসের দায়িত্বরত অফিস সহকারী নূর উদ্দিন জানান, ঝড়ে বেশ বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলা যাবেনা। ইউনিয়নগুলো থেকে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলায় এর তথ্য সরবরাহ করা হয়। পরে তা জেলা অফিসে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com