বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সদর হাসপাতালে মৎস্য কন্যার জন্ম ॥ ১ ঘন্টার পর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক মৎস্য কন্যার জন্মগ্রহণ করেছে। তবে জন্মের কিছুক্ষণ পরই ওই নবজাতক মারা যায়। গত সোমবার রাত ১২টার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের সুভাশ দাসের স্ত্রী ডলি দাস (২৫) প্রসব ব্যথা নিয়ে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিন রাত ৩টার দিকে ডলি এক নবজাতকের জন্ম দেন। নবজাতক জন্মের পর দেখা যায়, হাত-মুখ, চোখ, মাথা দেখতে মানুষের মতো হলেও তার পা দুটি ছিল জোড়া লাগানো, যা দেখতে অবিকল মাছের মতো। জন্মের এক ঘণ্টা পরই নবজাতক মারা যায়। ওই নবজাতককে দেখতে শত শত মানুষ হাসপাতালে যান। কিন্তু মারা যাবার পরপরই তার পিতা ওই শিশুকে নিয়ে দাহ করে দেন। এ বিষয়ে ডাক্তার মোঃ আবেদুল রেজা বলেন, এ ধরণের নবজাতককে মৎস্য কন্যা বলে থাকি। ইংরেজিতে যা সবৎসরফ নধনু বলা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com