মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩১ মার্চ বুধবার বিকাল ৪ ঘটিকায় প্রবীন হিতৈষী সংঘ ভবনে হবিগঞ্জ জেলার কিডনি রোগীদের সুচিকিৎসার্থে একটি কিডনি ফাউন্ডেশন গঠনের লক্ষ্যে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য জনাব এডভোকেট চৌধুরী আব্দুল হাই এঁর সভাপতিত্বে এবং ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত আলোচকবৃন্দ বাস্তবতার নিরিখে ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে হবিগঞ্জে একটি কিডনি ফাউন্ডেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে সর্বসম্মতিক্রমে জনাব এডভোকেট চৌধুরী আব্দুল হাই সাহেবকে সভাপতি, প্রফেসর ইকরামুল ওয়াদুদ কে সহসভাপতি, ফরহাদ আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং এডভোকেট আব্দুল হান্নান চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনিত করে একটি কমিটি গঠন করা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় যে শীঘ্রই হবিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাপূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন বাস্তবায়নে অনুদান সংগ্রহের জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, মোঃ আরব আলী, অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ, অধ্যক্ষ মোঃ রফিক আলী, এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রবীন্দ্রনাথ, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, প্রভাষক মৃদুল কান্তি রায়, সাংবাদিক শরীফ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান সবুজ, মিনহাদ আহমেদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com