বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পৈলারকান্দি গ্রামে বিষপানে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে পুতুল আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী বিষপান করে আত্মহত্যার করেছে। সুত্র জানায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের কন্যা পুতুল আক্তারকে আড়াই বছর পূর্বে একই উপজেলার মক্রমপুর গ্রামের এক প্রবাসীর কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন পরে বিদেশে চলে যায় পুতুলের স্বামী। তার স্বামী বিদেশ যাওয়ার পরই পুতুল তার পিতালয়ে অধিকাংশ সময় থাকতেন। এ নিয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার মনো-মালিন্যতা সৃষ্টি হয়। সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে পুতুল তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সন্ধ্যায় পুতুল পরিবারের অগোচরে বিষপান করে চটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার আরিফ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার আরিফ জানান, মেয়েটিকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ অবস্থায় আমরা চিকিৎসা শুরু করলে মেয়েটি মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্ট ফেলে বুঝা যাবে মেয়েটি কি ভাবে মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য সানাউর রহমান হারিছ জানান, প্রায় আড়াই বছর পূর্বে পুতুলের বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এবং কিছুদিন পুতুল তার বাবার বাড়িতে আটক থাকে। পরে আমি মধ্যস্থতা করে তা সমাধান করে দেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com