বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ পেলেন আবদুল বাসেত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেতকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৪ বছরের জন্য তিনি এ পদটিতে নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার রাষ্ট্রপতি ও কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর আবদুল হামিদ এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ আবদুল বাসেতকে নিয়োগ দেয়া হয়। এদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে স্বাগতও জানিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী মেডিক্যাল কলেজের পর হবিগঞ্জবাসীকে কৃষি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। উপাচার্য নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জের উন্নয়নের আরেকটি মাইল ফলক। প্রসঙ্গত-২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট ১০টি দাবি উত্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবু জাহির। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com