সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে ফরমালিন প্রতিরোধ সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, এড. সুফিয়া আক্তার হেলেন, ওসি আব্দুল বাছেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জীবন কৃষ্ণ বণিক, ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি আলা উদ্দিন আল রনি, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ। সভায় ফল ও মৎস্য ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ফল ও মৎস্য ব্যবসায়ীরা খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহার করবে না এবং মাধবপুরকে ফরমালিন মুক্ত রাখবে বলে হাত তুলে অঙ্গীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com