বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট ও ভলিবল’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট এর ক্রিকেট ও ভলিবল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ২টি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান ক্রিকেট ক্লাব। দুপুর ১২টায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে নওজোয়ান ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে ৯নং পুকড়া একাদশ।
অপরদিকে কালিকা পাড়া ভলিবল একাদশকে ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাগর দিঘি ভলিবল সিটি ক্লাব। ক্রিকেটে ম্যান অব দ্যা ফাইনাল হন বিজয়ী দলের অলরাউন্ডার কামাল আহমেদ ও ভলিবলে ফয়জুর রহমান। ম্যান অব দ্যা সিরিজ হন ৩নং ইউনিয়ন ক্রিকেট একাদশ এর অলরাউন্ডার জুনায়েদ আহমদ। পরে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও মাসুদ রানা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ক্রিকেট উপ কিমিটির সভাপতি মাস্টার ফজল উল্লাহ খান ও ভলিবল উপ-কমিটির সভাপতি মোঃ সাহিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী সোহেল, অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আবুল মনসুর তুহিন, কোষাধ্যক্ষ সাংবাদিক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com