বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় সভা

  • আপডেট টাইম সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুরে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ আসন থেকে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও উক্ত কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও কর্মকর্তাগন। উক্ত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং উক্ত কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুমা এডভোকেট সাহারা খাতুনের শোক প্রস্তাব করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, কোরআন তেলোয়াত ও মোনাজাত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আব্দুল মজিদ খান এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com