মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৯ জুন, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডঃ মো. আবু জাহির বলেছেন, দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি এবং কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লষ্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফ্ফার আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। বক্তব্য দেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাহের মিয়া তালুকদার, লষ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক এর, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান হিরো, সহ-সভাপতি জায়েদুর রহমান, আজগর মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান।
এমপি আবু জাহির বলেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষনা করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষন এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পদপে গ্রহণ করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৬২ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com