সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হবিগঞ্জের শাহিন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নায়িকাকে ধর্ষণ করার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হবিগঞ্জের শাহিন আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীররাতে সদর থানার এসআই আব্দুর রহিম, খুর্শেদ আলী ও বিজু সিংহের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার সুঘর বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র। পুলিশ জানায়, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজা, ১ লাখ টাকা জরিমানা, এ ছাড়া অপহরণের অভিযোগে ১৪ বছরের সাজা ও ১ লাখ টাকার পরিবর্তে আরও ১ বছরের বিনাশ্রম কারাদ-ের পরোয়ানা হবিগঞ্জ থানায় এসেছে। এ কারণে তারা তাকে গ্রেফতার করেন। জানা যায়, শাহিন আলম এলাকায় প্রতারণা ও ডাকাতির মামলা থাকায় ২০১৩ সালে গা ঢাকা দেয়। ঢাকার উত্তরা এলাকায় বাসা ভাড়া নিয়ে শাহিন আলমের পরিবর্তে নাম পরিবর্তন করে হয়ে যায় শাহিন আলম। তেজগাঁও এফডিসিতে আসা যাবার সুবাদে চিত্রনায়িকার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে ২০১৪ সালের জুন মাসে ওই নায়িকাকে অপহরণ করে নিয়ে বনানীর একটি বাসায় শাহিন আলমসহ তার কয়েকজন বন্ধু মিলে ধর্ষণ করে। এ ঘটনায় সে কোথাও বিচার না পেয়ে গুলশান থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে শাহিন আলম ও তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা করে। ১১ জন স্বাক্ষির স্বাক্ষ্য প্রমাণ শেষে গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে সাজা হয়। এরপর সে ঢাকা ছেড়ে হবিগঞ্জ এসে আত্মগোপন করে। পুলিশ জানায় সোহেল রানার বিরুদ্ধে একাধিক আরও মামলার পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com