বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বালিখাল ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে মোটসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৯১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিকাল ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। তবে স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের কারণে এ দূর্ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, গতকাল ওই সময় নবীগঞ্জগামী একটি মোটর সাইকেল হবিগঞ্জ শহর থেকে ছেড়ে যায় এবং উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিকট ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক কুয়েত প্রবাসী রাজু মিয়া (৩৫) নিহত হয়। সে বানিয়াচং উপজেলার গুনাই গ্রামের ইউনুফ মিয়ার পুত্র।
আহত হয় আরেকজন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com