বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ড্যান্ডি নেশায় ঝুঁকছে টোকাই শিশুরা

  • আপডেট টাইম রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ড্যান্ডি নেশায় ঝুঁকছে টোকাই শিশু-কিশোররা। নি¤œবিত্ত পরিবারের এসব শিশু, কিশোর, কিশোরীরা জুতায় ব্যবহারের আঁঠা পলিথিনে ঢুকিয়ে নেশায় আসক্ত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিকেলে এবং রাতে তাদের বিচরণ দেখা যায়। তবে মাদক দ্রব্য অধিদপ্তরের নিকট তাদের সঠিক কোন পরিসংখ্যানও নেই। আবার এ বিষয়ে দায়িত্বশীল সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ড্যান্ডি নেশা সম্পর্কে জানেনই না। আর পরিসংখ্যানতো নেইই। কিশোর অপরাধীরও সঠিক কোন পরিসংখ্যান তাদের কাছে নেই। এদিকে বিভিন্ন সময় আইনশৃংখলা বাহিনী অভিযান চালালেও তাদের আটকও করা যাচ্ছেনা। কিন্তু বিভিন্ন সময় শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এসব আঁঠা শিশু, কিশোরদের নিকট বিক্রি না করতে বললেও তা মানা হচ্ছেনা।
ড্যান্ডি নেশায় আক্রান্ত শায়েস্তাগঞ্জের বাসিন্দা রাকিব জানায়, জুতার গাম থেকে এ নেশা তারা তৈরী করে। এটি কি খাচ্ছে তারা জানেনা। এটি খাওয়া ভাল নয়। তবে নেশা করে তারা শান্তি পায়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা মাদকদ্রব্য অধিপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ খালেদুল করিম জানান, শিশু, কিশোরদের ধরা যাবেনা। তাদের সচেতন করতে হবে। পুণর্বাসন করতে হবে। জুতা ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে আঁঠাটি রাখেন। কিন্তু তারা সেটি আবার এসব শিশু, কিশোরদের নিকট বিক্রি করেন। এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পথসভা করা হয়। তিনি বলেন, তবে এসব শিশু, কিশোরদের পুণর্বাসনের দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরের।
এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, শিশু, কিশোর অপরাধীদের কোন ডাটা তারা তৈরী করেননি। পুলিশ যাদের আটক করে দেয় শুধু তাদের বিষয়েই তারা পদক্ষেপ নেন। ড্যান্ডি নেশা কি দিয়ে হয় তা তার জানা নেই বলে জানিয়ে তিনি বলেন, এসব শিশু, কিশোর অপরাধীদের জরিপের মাধ্যমে তালিকা করার তাদের দায়িত্ব দেয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com