বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ॥ প্রাণ বাঁচাল শিশু ও বৃদ্ধসহ ৪০-৫০ জন বাস যাত্রীর

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরের বেজুড়া নামক স্থানে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাশের খাদে পড়ার উপক্রম হয়। এ সময় রাস্তার পাশে থাকা গাছ এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে গিয়ে বেঁচে যান শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০-৭০ জন যাত্রী।
বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের আন্দিউড়া এবং বেজুড়া নামক এলাকায় কসবাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বিকট শব্দে ঘর থেকে বের হয়ে তারা দেখেন গাছের সঙ্গে বাসটি আটকে আছে। যাত্রীরা ভয়ে চিৎকার করছিলেন। গাড়ির যাত্রীদের মধ্যে বেশি ছিল শিশুরা। দুর্ঘটনার পরই বাসচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। গাড়িটি গাছ এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানে আটকে যায়। বাসটি পুকুরে পড়ে গেলে অনেক যাত্রীর মৃত্যু হতে পারত। ওই বাসে থাকা এক যাত্রী বলেন, আমাদের গাড়িটি স্বাভাবিক গতিতেই চলছিল। একটি মালবাহী ট্রাক হঠাৎ করে বাসটির সামনে চলে এলে সংঘর্ষ থেকে বাঁচতে রাস্তার একপাশে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে আটকে যায় বাস। তা না হলে বাসটি পুকুরে ডুবে গেলে আমরা অনেকেই মারা যেতাম। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, রাস্তার পাশে গাছ ও বিদ্যুতের খুঁটিতে বাসটি না আটকালে অনেকে হতাহত হতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com