বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তা বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর কৃষি ব্যাংকের ভূয়া ঋণ বিতরণ করে ও গ্রাহকদের কাছ থেকে সুবিধা নিয়ে ঋণ দেয়ার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন উধ্বর্তন কর্তৃপক্ষ। বেড লোনের কারণে কয়েকজন কর্মকর্তার নামে কৃষি ব্যাংকের হেড অফিস থেকে এ মামলাটি হয়। মাধবপুর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ মোস্তফা জামান মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুর কৃষি ব্যাংক থেকে পূর্বে অনেক বেড লোন দেয়া হয়েছে। বিশেষ করে ২০০৭-২০১৪ সালের মধ্যে ব্যাপক বেড লোন দেয়া হয়। এ সময় কিছু কর্মকর্তা-কর্মচারি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ঋণ পরিশোধ না করায় ৬৯ জন গ্রাহকের নামে মামলা করা হয়েছে। তাছাড়া ঋণ পরিশোধ করতে ৪ হাজারের মত গ্রাহককে নোটিশ করা হয়েছে। তিনি আরো বলেন, এমন কিছু ব্যক্তিকে লোন দেয়া হয়েছে যাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ৪ জন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ মামলার ফলে অভিযুক্তরা কোন পেনশন সুবিধা পাবে না। তবে কোন কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে তিনি বলতে রাজি হন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com