শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারে জেলা প্রশাসক শিশু কিশোরদের পাঠাগার মুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিশু কিশোরদের পাঠাগার মুখী করে গড়ে তুলে সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার একটি প্রাচীন ও সমৃদ্ধ পাঠাগার। এখানে অনেক দুর্লভ বই রয়েছে। যা ছাত্র ছাত্রীদের জ্ঞান অর্জন ও গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। রবিবার বিকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক পাঠক সমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা গুলো বলেন। স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে পাঠাগারের নব নির্বাচিত অবৈতনিক সচিব এডভোকেট রুহুল হাসান শরীফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যনার্জী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, প্রভাষক গৌতম সরকার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌহিদ আহমেদ সজল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, পি.টি ইনস্টিটিউটের সুপারিন্টেনডেন্ট রওশনারা খানম, জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী ফরহাদ, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কলামিষ্ট এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, এডভোকেট মোহাম্মাদ হারুন, এডভোকেট পংকজ কান্তি রায়, ব্যবসায়ী সৈয়দ কামাল আহমেদ, সাংস্কৃতিক কর্মী অপু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী, স্কাউটস গার্লস গাইডগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com