বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের অভিযানে ৩ সহোদরসহ ৫ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ পৌর নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উচাইল শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ সহোদরসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, পুটিয়ারচর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আহাদ মিয়া, রুকন মিয়া, হারুন মিয়া, এ ছাড়া শংকরপাশা গ্রামের মৃত ছলিম উল্লার পুত্র রুবেল মিয়া ও তার বোন সেলিনা বেগম। গতকাল শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে অবৈধ মোটর সাইকেল ও যানবাহন আটক করা হচ্ছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামিসহ অপরাধীদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com