শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জের প্রথম করোনা হটস্পট উপজেলা হিসাবে পরিচিত লাখাই উপজেলা। সবাইকে ভ্যাকসিন নেয়া জরুরি বলে মনে করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। তিনি সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সকালে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সস্ত্রীক করোনা টিকা নিয়ে সবাইকে এ আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। তিনি বলেন, লাখাই উপজেলাবাসীকে অনুরোধ করতে চাই, আমরা কিন্তু একটি হটস্পটের মধ্যে ছিলাম। প্রত্যেকে রেজিষ্ট্রেশন করুন। কোভিডের টিকা নিন। এই টিকাটি অত্যন্ত নিরাপদ। এ পর্যন্ত যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে আহ্বান জানাব, বিশেষ করে যারা ফ্রন্টফাইটার এবং সাধারণ মানুষ (বয়স) ৪০ বছরের ওপরে, তারা সহজেই রেজিষ্টেশন করে রেজিষ্ট্রেশনের আওতায় আসতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com