শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর থানার ওসির মধ্যস্থতায় সংঘর্ষ থেকে রক্ষ পেল ২ গ্রামবাসী

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে নিজামপুর ইউনিয়নের উত্তর চতুল ও মামুদপুর গ্রামবাসী। শুধু তাই নয়, বিষয়টি সমাধানও করে দেন তিনি। জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি উত্তর চতুল গ্রামে বিয়ে বাড়িতে বসাকে কেন্দ্র করে মামুদপুর গ্রামবাসীর সাথে সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় আগামী ১৩ ফেব্রুয়ারি সমাধানের জন্য সালিশের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু গত শনিবার সৈয়দপুর গ্রামে এক ওয়াজ মাহফিলে যায় ওই দুই গ্রামের যুবক। সেখানে যাবার পর তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন বাড়িতে এসে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সদর থানার ওসির নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং উভয় পক্ষের মুরুব্বীগণকে গতকাল রবিবার সন্ধ্যায় সদর থানায় আসতে বলেন। গতকাল সন্ধ্যায় সদর থানায় উভয়পক্ষের প্রায় ৩০ জন মুরুব্বী থানায় আসেন। পরে অফিসার ইনচার্জ বিষয়টি সমাধান করে দেন। এ সময় গ্রামগুলোর পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল জিপি, এডভোকেট শাহ ফখরুজ্জামান, ফরিদ আহমেদ, আব্দুল কদ্দুছ, স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনসহ অনেকেই। পরে তারা ওসিকে অঙ্গিকার করেন আর কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। উভয় গ্রাম সুন্দরভাবে মিলেমিশে চলাফেরা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com