শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় সরকারি জায়গা হতে এক্সভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়- নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে এক্সভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মাটি কাটার দায়ে আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনকে ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com