বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

গজারিয়াকান্দি বিষ প্রয়োগ করে অতিথি পাখিসহ অর্ধশতাধিক রাজহাঁস নিধন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি পতিত জায়গায় বিষ প্রয়োগ করে অতিথি পাখিসহ অর্ধশতাধিক রাজ হাঁস নিধন করেছে এক যুবক। এ নিয়ে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকাবাসীরা জানায়, প্রতি বছরই শীতের সময় গজারিয়াকান্দি গ্রামের পতিত জায়গায় অতিথি পাখিদের আগমন ঘটে। প্রতিদিন সেখানে শতাধিক অতিথি পাখি এসে অবস্থান নেয়। খাদ্যে বিষ মেশিয়ে কিছুদিন ধরে অতিথি পাখিদের নিধন করছে গজারিয়াকান্দি গ্রামের কিছু লোক। এতে অতিথি পাখির ন্যায় মারা যাচ্ছে এলাকার কৃষকদের গরু, ছাগল, হাঁস মোরগসহ পোষা প্রাণী।
এতে একই গ্রামের মুজিবুর রহমানের অর্ধশতাধিক রাজ হাঁস ওই বিষ প্রক্রিয়া মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে মুজিবুর রহমান ফরিদ মিয়া জিজ্ঞাসবাদ করলে ফরিদ মিয়া তার উপর উল্টো ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে তার উপর চড়াও হয়। এতে ফরিদ মিয়া ও মুজিবুর রহমানের লোকজনদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মুজিবুর রহমান জানান, বেশ কিছু দিন ধরে ফরিদ মিয়া পতিতে বিষ প্রয়োগ করে অতিথি পাখি শিখার করে আসছে। এতে যেমন অতিথি পাখি মারা যাচ্ছে তেমনি, এলাকার কৃষকদের হাঁসসহ গবাদী পশু মারা যাচ্ছে। আমার অর্ধশতাধিক পালিত রাজ হাঁস বিষ প্রক্রিয়া মারা গেছে। এর প্রতিবাদ করলে সে তার লোকজন নিয়ে উল্টো আমাকে প্রাণনাশে হত্যা করতে আসে। এ বিষয়টি আমি তার স্বজনদের মাধ্যমে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেছেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গজারিয়াকান্দি গ্রামের বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় এলাকাবাসীরা জানান, ফরিদ মিয়া বেশ কিছু দিন ধরে পতিতে খাদ্যে বিষ ছেড়ে অতিথি পাখিসহ নিধন করে আসছে। আর এসব খাদ্য খেয়ে এলাকার কৃষকদের হাঁসসহ অন্যান পালিত গরু, ছাগল, হাঁস যাচ্ছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com