মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে কর্মজীবি নারী সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মুল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধাঁ নয় বরং পরিপুরক শীর্ষক এক সংলাপ গতকাল সোমবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ এর সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নারী উন্নয়ন ফোরাম ও চুনারুঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবিদা খাতুন, সাধারণ সম্পাদিকা আজমিরীগঞ্জের উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম, পৌর মেয়র মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন।
সংলাপে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, এডভোকেট সরকার মোঃ শহীদ, মাওলানা তাজুল ইসলাম, আইয়ূব আলী তালুকদার, আবেদ হাসনাত সনজু চৌধুরী, প্রধান শিক্ষক আলেয়া সুলতানা, শারমিন আক্তার প্রমুখ। সংলাপে উপজেলার বিভিন্ন এলাকার ২শতাধিক কর্মজীবি নারী অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com