মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ের ৬ ইউনিয়নে কম্পিউটার বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ হওয়া কম্পিউটার, প্রিন্টার ও ইউপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার দুপুরে পরিষদের চেয়ারম্যানদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত রানা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কম্পিউটার হস্তান্তরের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার। এ কাজের জন্যই প্রতিটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার করা হয়েছে। সেখানে কর্তব্যরতদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেয়া হচ্ছে। সংসদ সদস্য আবু জাহির সেবা গ্রহীদের ব্যাপারে যতœশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় উপজেলার লাখাই, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ, বুল্লা ও করাব ইউনিয়নে একটি করে কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস ও বিভিন্ন যন্ত্রপাতি দিয়েছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com