শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্টিত আইন শৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভােকেট মােঃ আবু জাহির এমপি। এ সময় এমপি আবু জাহির বলেন, লাখাইকে একটি সুশৃঙ্খল ও শান্তিপুর্ন এলাকায় রুপ দিতে মাদক, জুয়া, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অন্যায় কাজ প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সকলকে এগিয়ে আসতে হবে। অপরাধ মুক্ত সমাজ গঠনে মাদক নির্মূলে সজাগ থাকার পাশাপাশি এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরোদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান তিনি। সেই সাথে মাদক সহ সকল অপরাধ নির্মুলে পুলিশকে জিরো টলারেন্স নীতিতে থেকে কাজ করার নিদের্শ দেন এমপি আবু জাহির। এছাড়াও করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে বিভ্রান্তিকর অপ্রপচার রােধের আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার লুসিকাল হাজং এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, আইয়ূব রেজা, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, শাহ রেজাউদ্দিন দুলদুল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com