বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শেখ হাসিনা একের পর এক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশে একের পর এক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন। তিনি সকল শ্রেণী পেশার মানুষের সুবিধা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। মুজিববর্ষে এক যুগে ৭০ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সরকারের উন্নয়ন থেকে কেউ বাদ যাচ্ছে না। গতকাল সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জে ৪৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেছেন। এমপি আবু জাহির আরও বলেন, আগে কোন সরকার অস্বচ্ছল মানুষের কথা চিন্তা করেনি। কিন্তু বর্তমান সরকার দেশের দরিদ্র মানুষদের এগিয়ে নিচ্ছে। দেশজুড়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতাদের ভাতা দেয়া হচ্ছে। কর্মহীনদেরকে আত্মকর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হচ্ছে। ভিক্ষুকরাও যেন মানুষের নিকট হাত পাততে না হয়; সেজন্য তাদেরকে গবাদি পশুসহ কর্মংস্থানের সুযোগ করে দেয়া হচ্ছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দেয়া এ সহায়তাকে পুজি করে নিজের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য উপকারভোগীদেরকে পরামর্শ দিয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪ লাখ টাকায় শায়েস্তাগঞ্জের ৪৫ জন ভিক্ষুকের ৯ জনকে একটি করে সেলাই মেশিন, আরও ৯ জনকে ১২টি করে মুরগী এবং ২৭ জনকে একটি করে ছাগল প্রদান করা হয়েছে। এদের প্রত্যেকেকে নগদ অর্থও দেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এমপি আবু জাহির আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব হস্তান্তর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com